
রাজ্য সরকারের অপরাজিতা বিল আইনে পরিণত হলে কি সন্দেশখালির শেখ শাহজাহানকে ফাঁসিতে ঝোলানো হবে।
এমনই প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান।এই মুহূর্তে আর জি কর-কাণ্ডে উত্তাল গোটা দেশ। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার ধর্ষকদের কঠোরতম শাস্তি দিতে বিল এনেছে। যার নাম অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড সংশোধনী বিল।রাজ্য বিজেপি এই বিলে সমর্থন জানালেও, কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্তরের বিজেপি নেতা।শিবরাজ সিং চৌহান বলেছেন, চাপে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিল এনেছেন। আর জি করের ঘটনা থেকে নজর ঘোরানোর জন্যই এই চেষ্টা করা হয়েছে। আগে এই বিল আনেননি কেন।আগে কেন সহানুভূতি দেখাননি নির্যাতিতার প্রতি। মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দেওয়া উচিত। এই আইনে কি শেখ শাহজাহানের মতো লোকদেরও মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটা শুধু নজর ঘোরানোর চেষ্টা। এই ধরনের আইন আনার কোনও অর্থই হয় না।









