
আগামী ২০ বছর ওখানেই বসে থাকতে হবে। সংসদে মেজাজ হারিয়ে বিরোধীদের এভাবেই তোপ দেগেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসলে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারত-পাক সংঘাত এবং অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য রাখছিলেন।
সেই সময় সংঘর্ষবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ওড়াতেই হট্টগোল শুরু করে বিরোধীরা। তখনই মেজাজ হারান শাহ। উঠে দাঁড়িয়ে তিনি কড়া ভাষায় বলেছেন, ওদের অন্য দেশের বিরোধীদের প্রতি বিশ্বাস আছে।
কিন্তু ভারতের বিদেশমন্ত্রকের প্রতি বিরোধীদের বিশ্বাস বা আস্থা কোনওটাই নেই। তিনি আরও বলেছেন, তিনি বিরোধী দলে বিদেশের গুরুত্ব বোঝেন। কিন্তু তার অর্থ এই নয় যে তারা সববিছু সংসদে চাপিয়ে দেবেন। এই কারণেই বিরোধীরা ওখানে বসে। আর আগামী ২০ বছর ওখানেই বসে থাকবে।
