গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata রাজ্যে ভোটার লিস্টে কারচুপি না, দিল্লিতে আন্দোলন : অভিষেক

    রাজ্যে ভোটার লিস্টে কারচুপি না, দিল্লিতে আন্দোলন : অভিষেক

    0
    113
    ছবি সৌজন্যে :ফেসবুক
    পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে কারচুপি হলে রাস্তায় নামবে তৃণমূল। প্রয়োজনে দিল্লি পর্যন্ত আন্দোলন হবে। ২১ জুলাইয়ের শহিদ মঞ্চ থেকে নির্বাচন কমিশনকে সরাসরি কড়া বার্তা দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    তিন দশক আগে ভোটাধিকার আদায়ের দাবিতে শহিদ হওয়া তৃণমূল কর্মীদের স্মরণ করে অভিষেক বলেছেন, ৩৩ বছর আগে ভোটাধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছে তৃণমূলের কর্মীরা। আজও সেই লড়াই করতে হচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ভূমিকা মানা হবে না। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে যাবে তৃণমূল। দিল্লি পর্যন্ত কর্মসূচি গড়াবে। সম্প্রতি আসানসোলে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয় শ্রী রাম-এর বদলে জয় মা কালী বলার প্রসঙ্গও টেনে এনে অভিষেক তীব্র কটাক্ষ করে বলেছেন, ঠ্যালার নাম বাবাজি! ২৬ এর ভোটের পর বিজেপিকে দিয়ে জয় বাংলা বলানো হবে।
    বিজেপিকে নিশানা করে অভিষেকের অভিযোগ, পশ্চিমবঙ্গ  জিততে না পেরে এখন গায়ের জ্বালা মেটানোর চেষ্টা করছে। আগামী নির্বাচনে পদ্মফুল উপড়ে ফেলতে হবে। এবারে ওদের শূন্যতে নামিয়ে আনতে হবে।