
হাইকোর্টের নির্দেশে শিক্ষকদের অবস্থানের স্থান পরিবর্তন হলেও তাঁদের অবস্থার পরিবর্তন হবে কিনা তা বলতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশে শুক্রবার শিক্ষকদের অবস্থান বিকাশভবনের সামনে থেকে সেন্ট্রাল পার্কে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
সেই প্রসঙ্গেই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেছেন মুখ্যমন্ত্রী এবং তার দলের জন্যই শিক্ষকদের এই দুরাবস্থা। তাদেরকে রাস্তায় বসতে বাধ্য করা হয়েছে। এরাজ্যের মানুষ পুলিশ প্রশাসনের ওপর আস্থা হারিয়েছে। একমাত্র বিচারব্যবস্থাকে মনে করে রক্ষাকবচ।
তাই হাইকোর্টের রায় প্রমাণ করেছে বিচারব্যবস্থা সবসময় অবহেলিত, বঞ্চিত মানুষের পাশে রয়েছে। হাইকোর্টের নির্দেশের পরেও শুক্রবার বিকাশভবনের সামনে অবস্থানে রয়েছেন চাকরিহারারা। শনিবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারা।





