গ্রাম থেকে শহর
News & Much More

35.2 C
Kolkata
35.2 C
Kolkata
More
    Home National অন্ধ্রে অনূর্ধ্ব-১৬-দের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা?

    অন্ধ্রে অনূর্ধ্ব-১৬-দের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা?

    0
    37
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অনূর্ধ্ব ১৬ কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করার কথা ভাবছে অন্ধ্রপ্রদেশ সরকার। অন্ধ্রপ্রদেশের তথ্য এবং প্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ-র মতে, যৌনতা থেকে অপরাধের ফাঁদে ছেয়ে রয়েছে সোশ্যাল মিডিয়া,তাই কিশোর-কিশোরীদের তা ব্যবহার থেকে বিরত থাকা উচিত।

    এক্ষেত্রে কড়া আইনও প্রনয়ণ করা উচিত বলে মনে করছেন তিনি। অন্ধ্রের স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাজ্যের সরকার বিষয়টি নিয়ে ভাবনা- চিন্তা করা শুরু করে দিয়েছে। যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে অন্ধ্রই হবে ভারতের প্রথম রাজ্য,যেখানে কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হবে। সম্প্রতি মাদ্রাজ হাই কোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছিল, অনূর্ধ্ব ১৬ কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে যেভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া, সেই একই পথে হাঁটা উচিত ভারতেরও। উচ্চ আদালতের মতে, সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রেও কিছু নিয়ম থাকা উচিত। তাই এই বিষয়টি নিয়ে কেন্দ্রের পদক্ষেপ করা দরকার। এই সংক্রান্ত বিষয়ে বিচারপতি জি জয়াচন্দ্রন এবং কেকে রামকৃষ্ণনের এজলাসে একটি রিট পিটিশন দায়ের হয়েছিল। তাতে বলা হয়, ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের জন্য কেন্দ্রকে বিশেষ নির্দেশিকা জারি করতে বলুক আদালত।

    ইন্টারনেট পরিষেবা যারা দেয়, তাদেরকে পেরেন্টাল উইন্ডো চালু করতে হবে যেন ছোটদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে অভিভাবকদের নজরদারি থাকে। এইভাবেই পর্নোগ্রাফি’র মতো নানা ক্ষতিকারক বিষয় থেকে শিশুদের দূরে রাখা সম্ভব।