
ভারতের কাছে সেমিফাইনালে হারের পরই ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন স্টিভ স্মিথ। শোনা যাচ্ছে,স্মিথের দেখানো পথই অনুসরণ করতে পারেন কেন উইলিয়ামসনও।সাদা-বলের ক্রিকেটে এটাই নিউজিল্যান্ড তারকার শেষ আইসিসি ইভেন্ট চলে এসেছে।নিউজিল্যান্ড ক্রিকেটে খোঁজখবর নিয়ে তার একটা আভাস পাওয়া যাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পরই সাদা-বলে ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব ছেড়েছিলেন কেন।
এমনকী বার্ষিক চুক্তিও নিতে চাননি বলেই শোনা যাচ্ছে। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির পর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ।উইলিয়ামসন মনে হয় না টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন। তারপর ২০২৭ দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে বিশ্বকাপ। স্মিথ ঠিক করে নিয়েছিলেন ২০২৭ বিশ্বকাপ খেলবেন না। জুনিয়রদের জায়গা ছেড়ে দিতেই অস্ট্রেলিয়ার তারকা অবসরের সিদ্ধান্ত নেন।
কেনের মাথাতেও নাকি সেই ভাবনা-চিন্তাই ঘুরছে। তিনিও সম্ভবত দক্ষিণ আফ্রিকার ওই বিশ্বকাপ খেলবেন না। উইলিয়ামসনও চাইছেন, বিশ্বকাপের আগে নতুনদের জায়গা ছেড়ে দিতে। এমনিতে বেশ ভালো ফর্মে রয়েছেন কেন উইলিয়ামসন। ভারতের বিরুদ্ধে রান করেছেন। সেমিফাইনালে সেঞ্চুরি করেছেন। তবু কেন উইলিয়ামসন নাকি নিজের ওয়ানডে কেরিয়ার আর দীর্ঘায়িত করতে চাইছেন না বলেই খবর।
