পাকিস্তানকে পৃথিবী থেকে মুছে দেবেন : মনোজ 

0
100
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
জঙ্গিপনা বন্ধ না করলে পৃথিবী থেকে মুছে দেওয়া হবে পাকিস্তানকে। এবার চরম হুঁশিয়ারি দিয়েছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। ২২ এপ্রিল যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, এখন আর তা শুধুমাত্র ভারতের জাতীয় নিরাপত্তার বিষয় নয়।
এটা গোটা বিশ্বের কাছে উদ্বেগের বিষয়। পাকিস্তান কীভাবে সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছে ও আড়াল করছে, তা সবাই দেখতে পাচ্ছে। সেই কথা মনে করিয়ে দিয়ে মনোজ সিনহা বলেছেন, পাকিস্তান যদি জঙ্গিপনা করে তাহলে ভারতের প্রতিরক্ষা বাহিনী ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নিতে প্রস্তুত। 
বাইট : মনোজ সিনহা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে ভারত। তার পর থেকেই পাকিস্তানের হয়ে ভারতে গুপ্তচরবৃত্তির অভিযোগে একের পর এক গ্রেফতারি শুরু হয়েছে।