গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Sports দ্বিতীয় টেস্টেও নেই উইলিয়ামসন

    দ্বিতীয় টেস্টেও নেই উইলিয়ামসন

    0
    141

    বৃহস্পতিবার থেকে শুরু ভারত-নিউ জ়িল্যান্ড দ্বিতীয় টেস্ট।পুণেতে হবে সেই ম্যাচ।

    কিন্তু কেন উইলিয়ামসন সেই টেস্টে খেলতে পারবেন না। তাঁর চোট এখনও সারেনি। নিউ জ়িল্যান্ডেই রয়েছেন তিনি।কুঁচকির চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি উইলিয়ামসন। তাঁকে বাদ দিয়ে খেলতে নেমেও টেস্ট জিততে অসুবিধা হয়নি নিউ জ়িল্যান্ডের। বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন না উইলিয়ামসন। বোর্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভারতের বিরুদ্ধে পরের টেস্টেও খেলতে পারবেন না কেন উইলিয়ামসন। কুঁচকির চোট সারেনি। তাঁর রিহ্যাব চলছে।উল্লেখ্য,শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন উইলিয়ামসন। তার পরেই দেশে ফিরে গিয়েছিলেন তিনি। সেখানেই রয়েছেন। কোচ গ্যারি স্টিড বলেছেন,কেনের চোটের উপর নজর রাখা হচ্ছে। কেন উইলিয়ামসন উন্নতি করছে । কিন্তু এখনও ১০০ শতাংশ সুস্থ নয়। সেইসঙ্গে তৃতীয় টেস্টে উইলিয়ামসন খেলতে পারবেন কি না তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। স্টিড বলেছেন, কয়েক দিনের মধ্যে আরও উন্নতি করবে উইলিয়ামসন। তৃতীয় টেস্টে দলে পাওয়ার চেষ্টা করা হবে। তবে সাবধানে এগোতে চান।

    কোনও তাড়াহুড়ো করতে চান না। কেন উইলিয়ামসন পুরোপুরি তৈরি হলে তবেই দলে নেওয়া হবে।

    ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া