গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Sports ইতিহাসে উইলিয়ামসন-টম ল্যাথাম

    ইতিহাসে উইলিয়ামসন-টম ল্যাথাম

    0
    7
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে বল করছে আয়ারল্যান্ড। ঐতিহাসিক এই ম্যাচের অংশ নেওয়ার মধ্যে দিয়ে ক্যারিয়ারের অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন কেন উইলিয়ামসন এবং টম ল্যাথাম।

    তারা ১২টি ভিন্ন দেশে টেস্ট ম্যাচ খেলা প্রথম দুই খেলোয়াড় হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন। কিউইদের প্রতিনিধিত্ব করা এই দুই ক্রিকেটার ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, সংযুক্ত আরব আমিরশাহী,জিম্বাবুয়ে এবং নিউজিল্যান্ডে তাদের নিজেদের ঘরের মাঠসহ বিশ্বের আরও এগারোটি ঐতিহ্যবাহী ও নিরপেক্ষ ক্রিকেট ভেন্যুতে অন্তত একটি করে টেস্ট ম্যাচ খেলেছেন।এদিকে,সবচেয়ে বেশি দেশে টেস্ট খেলা ক্রিকেটারদের মধ্যে কেইন উইলিয়ামসন ও টম ল্যাথামের পর শেন ওয়ার্ন, রিকি পন্টিং ওয়াকার ইউনুস ১১, সাকলাইন মুশতাক, ইউনুস খান, ইনজামাম-উল-হক, মোহাম্মদ ইউসুফ, মিসবাহ-উল-হক,ক্রিস গেইল এবং শিবনারাইন চন্দরপল রয়েছেন।টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে আর কোনো খেলোয়াড় ১২টি ভিন্ন দেশে মাঠে নামেননি। এছাড়াও এই ঐতিহাসিক ম্যাচটি সফরকারী দলের জন্য একটি বিরল মাইলফলক।কারণ নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসে আয়ারল্যান্ডে টেস্ট ম্যাচ খেলা চতুর্থ দল হয়ে উঠেছে।আইরিশ ক্রিকেটের জন্য একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত, কারণ এটি আয়ারল্যান্ডের মাটিতে আয়োজিত হওয়া তৃতীয় টেস্ট ম্যাচ।উল্লেখ্য,আয়ারল্যান্ড তাদের এই ঐতিহাসিক ফরম্যাটে অভিষেক হয় ২০১৮ সালের মে মাসে।ওই বছর ডাবলিনের মালাহাইডে পাকিস্তানকে আতিথ্য দিয়ে আইরিশরা।এরপর ২০২৪ সালের জুলাই মাসে বেলফাস্টে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ম্যাচ খেলে।

    এই ম্যাচটি কেন উইলিয়ামসনের জন্য একটি অসাধারণ ব্যক্তিগত সুযোগও এনে দিয়েছে, তিনি ইতোমধ্যেই খেলার দীর্ঘতম ফরম্যাটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক।