গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Coochbehar দিনহাটায় লকেটকে জয় বাংলা স্লোগান তৃণমূলের

    দিনহাটায় লকেটকে জয় বাংলা স্লোগান তৃণমূলের

    0
    1391
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দিনহাটা মহকুমা আদালতে লকেট চট্টোপাধ্যায়কে দেখেই জয় বাংলা স্লোগান দিয়েছে তৃণমূল কর্মীরা। পাল্টা লকেট চট্টোপাধ্যায় বলেছেন আগে বাংলাদেশ সামলাক, পরে জয় বাংলা স্লোগান দেবে তৃণমূল।
    বিজেপি বিরোধী স্লোগানও দেয় তাঁরা। ২০১৬-র একটি পুরনো মামলায় শুক্রবার দিনহাটা আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন বিজেপি নেত্রী। কোর্টে হাজিরা দিয়ে ফেরার সময় লকেট চট্টোপাধ্যায়কে দেখে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। তাঁদের দাবি লকেট চট্টোপাধ্যায় দিনহাটায় অশান্তি ছড়ানোর জন্য এসেছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করতে চাইছেন।
    তাই গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেছেন তাঁকে স্লোগান দিয়ে লাভ নেই আগে বাংলাদেশ সামলাক পরে তৃণমূল এসব করবে।