হারজিৎ রাজনীতির অঙ্গ, মন্ত্রীদের মোদী 

0
153
Harjit is the organ of politics Modi of ministers
Harjit is the organ of politics Modi of ministers
হারজিৎ রাজনীতির অঙ্গ। এতে ভেঙে পড়লে চলবে না। দ্বিতীয় এনডিএ সরকারের শেষ মন্ত্রিসভার বৈঠকে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
মঙ্গলবার লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর বুধবার নিয়ম মেনেই রাষ্ট্রপতির কাছে গিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন নরেন্দ্র মোদী। তার আগে তাঁর নেতৃত্বাধীন যে মন্ত্রিসভা গত পাঁচ বছর ধরে দেশ সামলেছে, সেই কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে শেষবার বৈঠক করেছেন তিনি। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মন্ত্রীদের উজ্জীবিত করেছেন বিদায়ী বক্তৃতায়।তবে বৈঠকে নরেন্দ্র মোদী লোকসভা ভোটে বিজেপির আসন সংখ্যা কমে যাওয়া বা একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া নিয়ে বিশদ আলোচনা করেননি। বরং প্রধানমন্ত্রী বলেছেন, শাসক গোষ্ঠী মানুষের আশা এবং ভরসা জিততে পেরেছে। আগামী দিনেও তা করতে পারবে বলে তিনি আশাবাদী।মন্ত্রীরা সবাই ভাল কাজ করেছেন এবং পরিশ্রমও করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, জয় বা পরাজয় সবই রাজনীতির অঙ্গ। সংখ্যার খেলা চলতে থাকবে। তবে তাঁরা ভাল কাজ করেছেন গত দশ বছর ধরে। আগামী দিনেও সেই কাজ চালিয়ে যাবেন।উল্লেখ্য,এবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বহু সদস্যই নিজ নিজ কেন্দ্রে পরাজিত হয়েছেন। যাদের মধ্যে অন্যতম স্মৃতি ইরানি, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, কৈলাস চৌধুরি, অর্জুন মুন্ডা বাংলার সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক।