মাঝআকাশে জানলার ফ্রেম খুলল স্পাইসজেট বিমানের

0
159
ছবি সৌজন্যে : এক্স

এবার মাঝআকাশেই জানলার ফ্রেম খুলে স্পাইসজেটের একটি বিমানের। বুধবার গোয়া থেকে পুণের উদ্দেশে রওনা দিয়েছিল স্পাইসজেটের বিমানটি।

মাঝআকাশে হঠাৎই উড়ানটির একটি জানলার ফ্রেম খুলে পড়ে। যাত্রীদের শান্ত করতে উঠে আসেন বিমানকর্মীরা। তবে ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। নির্ধারিত সময়েই বিমানটি গোয়া বিমানবন্দরে অবতরণ করে। তবে এই ঘটনার পর যাত্রী নিরাপত্তা নিয়ে বিমানসংস্থার বিরুদ্ধে সরব হয়েছেন যাত্রীরা।

স্পাইসজেটের তরফে একটি বিবৃ্তিতে জানানো হয়, মাঝআকাশে হঠাৎই বিমানের একটি জানলার ফ্রেম ভেঙে পড়ে। তবে ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।