গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Technology উইন্ডোজ ১০ : জরুরি সতর্কতা মাইক্রোসফটের

    উইন্ডোজ ১০ : জরুরি সতর্কতা মাইক্রোসফটের

    0
    154
    ছবি সৌজন্যে : এক্স

    এক সপ্তাহের মধ্যে কম্পিউটার আপডেট না করলে লাখ লাখ ইউজার সাইবার হামলার শিকার হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন বলে সতর্ক করেছে মাইক্রোসফট।

     উইন্ডোজ ১০ চালুর প্রায় দশ বছর পর ১৪ অক্টোবর থেকে আর সফটওয়্যারটির জন্য কোনো আপডেট বা নিরাপত্তা প্যাচ দেবে না কোম্পানি। এজন্য উইন্ডোজ ১০ ইউজাররা ঝুঁকির মধ্যে পড়তে পারে।এক ব্লগ পোস্টে মাইক্রোসফটের এক্সিকিউটিভ ইউসুফ মেহদি লিখেছেন,মাইক্রোসফট আর উইন্ডোজ ১০ পিসির জন্য নিরাপত্তা,ফিচার আপডেট ও প্রযুক্তিগত সহায়তা দেবে না।এসব ডিভাইস চালু থাকলেও ইউজাররা আর নিয়মিত নিরাপত্তা আপডেট পাবেন না।ফলে ম্যালওয়্যার ও ভাইরাসের মতো সাইবার হামলার ঝুঁকিতে পড়তে পারেন তারা। এদিকে,১৫ লাখ ওয়েবসাইটের কোটি কোটি পেজ ভিউ বিশ্লেষণ করে স্ট্যাটকাউন্টার গ্লোবাল স্ট্যাটস-এর শেষ পরিসংখ্যান বলছে,এখনও প্রায় ৪০ শতাংশের বেশি উইন্ডোজ ইউজার পুরানো অপারেটিং সিস্টেমে উইন্ডোজ ১০ চালিয়ে যাচ্ছেন।

    ব্রিটেনের অধিকার সংগঠনগুলো বলছে,দেশের প্রায় ৫০ লাখ কম্পিউটার ইউজার এখনও এমন ডিভাইস ব্যবহার করছেন, যেগুলো উইন্ডোজ ১০ সফটওয়্যার চলছে।