উইন্ডোজ ১১ শাটডাউন সমস্যা

0
136
ছবি সৌজন্যে : এক্স

অনেকেই উইন্ডোজ ১১ শাটডাউন বা বন্ধ করতে সমস্যার মুখে পড়েছেন। উইন্ডোজ ১১ ইউজারদের জন্য জরুরি সমাধান নিয়ে এসেছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।২০২৬ সালের জানুয়ারির সিকিউরিটি আপডেটের পর অনেক ইউজার অভিযোগ করছিলেন, তাদের কম্পিউটার শাটডাউন করা যাচ্ছে না।

এ জটিল সমস্যা ও রিমোট লগ-ইন সংক্রান্ত কিছু জটিল সমস্যা সমাধানে জরুরি আপডেট এনেছে কোম্পানিটি।এ নতুন আপডেটের মাধ্যমে উইন্ডোজ ১০ ও ১১ ইউজাররা এখন পুনরায় রিমোট কানেকশন অ্যাপের সাহায্যে ডিভাইসে লগ-ইন করতে পারবেন। মাইক্রোসফট বলেছে, উইন্ডোজ ১১-এর সব ডিভাইসে এ সমস্যা হয়নি।কেবল যেসব ডিভাইসে সিকিউর লঞ্চ ফিচার চালু ছিল, শুধু সেগুলোই শাটডাউন করা যায়নি।এ নিরাপত্তা ব্যবস্থা কম্পিউটার চালুর সময় ফার্মওয়্যার স্তরের সাইবার আক্রমণ থেকে ডিভাইসকে রক্ষা করে।অন্যদিকে, রিমোট কানেকশনের সমস্যার বিষয়ে মাইক্রোসফট বলেছে, আক্রান্ত উইন্ডোজ ১০ ও ১১ ডিভাইসে ইউজাররা যখন দূর থেকে লগ-ইনের চেষ্টা করেছিলেন তখন মূলত ক্রেডেনশিয়াল প্রম্পট বা, পাসওয়ার্ড বা তথ্য চাওয়ার উইন্ডো কাজ না করার কারণে এ জটিলতা তৈরি হয়েছে।উইন্ডোজ লেটেস্ট’-এর তথ্য অনুসারে, ২০২৬ সালের জানুয়ারির সিকিউরিটি আপডেটের কিছু সমস্যা এখনও ইউজারদের ভোগাচ্ছে।

যেমন কম্পিউটার স্ক্রিন হঠাৎ সাদা বা ফাঁকা হয়ে যাওয়া বা, আউটলুক ক্লাসিক অ্যাপটি ক্র্যাশ করা। এর আগে,গত অক্টোবরেও উইন্ডোজ ১১-এর রিকভারি এনভায়রনমেন্ট সংক্রান্ত সমস্যার কারণে মাইক্রোসফটকে এমন জরুরি সমাধান দিতে হয়েছিল।