গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology উইন্ডোজ : সরছে অপ্রয়োজনীয় কো-পাইলট বাটন

    উইন্ডোজ : সরছে অপ্রয়োজনীয় কো-পাইলট বাটন

    0
    17
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ইউজারদের অসন্তোষ ও সমালোচনার মুখে উইন্ডোজ ১১-এর বিভিন্ন অ্যাপ থেকে কোপাইলট ব্র্যান্ডিং সরাতে শুরু করেছে মাইক্রোসফট। নোটপ্যাড ও স্নিপিং টুলের মতো জনপ্রিয় টুল থেকে এআই বাটন সরিয়ে ফেলার মাধ্যমে ওএস’কে আরও পরিচ্ছন্ন ও সাবলীল করার উদ্যোগ নিয়েছে কোম্পানিটি।

     

    বলা হচ্ছে ,উইন্ডোজ ইনসাইডার ইউজারদের জন্য নোটপ্যাডে নতুন আপডেট এনেছে মাইক্রোসফট। এ আপডেটে অ্যাপের ভেতর থেকে কোপাইলট ব্র্যান্ডিং ও এর আইকনটি সরিয়ে ফেলা হয়েছে।পুরানো কোপাইলট মেনুর পরিবর্তে এখন সেখানে রাইটিং টুল বা, লেখার টুল যোগ করেছে মার্কিন সফটওয়্যার জায়ান্টটি। তবে এসব টুল এখনও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়েই চালিত এবং আগের মেনু ফিচারগুলোর সঙ্গে এগুলোর খুব একটা পার্থক্য নেই। এদিকে মাইক্রোসফট আদতে কোপাইলট বাটনের জায়গায় একটি পেন বা কলমের আইকন বসিয়েছে। এ ছাড়া, কোম্পানিটি সেটিংস মেনু থেকেও এআইয়ের উল্লেখ সরিয়েছে।এখন এসব এআইচালিত রাইটিং টুল বন্ধের অপশনটি অ্যাডভান্সড ফিচারস সেকশনের ভেতরে রাখা হয়েছে। এর মধ্যে গত মাসেই প্রথমবারের মতো নিজেদের কোপাইলট ব্র্যান্ডিং কমিয়ে আনার ঘোষণা করেছিল মাইক্রোসফট।

     

    এআই অ্যাসিস্ট্যান্টটির বিরুদ্ধে আসা সমালোচনার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। বলা হচ্ছে,ইউজাররা কোপাইলট খুব একটা পছন্দ করছেন না, বিশেষ করে সব অ্যাপের ভেতরে মাইক্রোসফটের তা জোর করে চাপিয়ে দিয়েছে এবং সব অ্যাপ্লিকেশনে এর কাজের ধরনে মিল না থাকা নিয়ে অনেক ব্যবহারকারীই অভিযোগ করেছেন।