‘গোল্ডেন ডাকু’তে শিবপ্রসাদ-কৌশানি,সাথে যীশু-ও 

0
163
ছবি সৌজন্যে : সংগৃহীত
২ বছর পর ফের বড়পর্দায় আসছেন শিবপ্রসাদ মুখার্জি এবং কৌশানি মুখার্জি। ২৫ বছরে পা দিয়েছে শিবপ্রসাদ-নন্দিতার উইন্ডোজ।
আর ২০২৪ সালে মুক্তি পাওয়া বহুরূপীর সাফল্যের পর এই জুটি ফিরছেন বহুরূপী- দ্য গোল্ডেন ডাকু নিয়ে। আর এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে যীশু সেনগুপ্তকে। বিক্রম প্রামানিক এবং ঝিমলি থাকছেন আগের রূপেই। কিন্তু যীশু সেনগুপ্তকে কোন চরিত্রে দেখা যাবে তা এখনও জানা যায়নি। শিবপ্রসাদ মুখার্জি -নন্দিতা রায়ের ছবি মানে শুধু বক্স অফিস হিট বা স্বতন্ত্র গল্প নয়, বরং আবেগের সাথে এন্টারটেইনমেন্টের মিশেল। আর আবারও তাঁরা সেই জাদু দেখবেন বহুরূপী- দ্য গোল্ডেন ডাকুতে। পরিচালক জুটির কথায়, বহুরূপী অনেক বড় ফ্রাঞ্চাইজি।
সব ঠিক থাকলে চলতি বছরের মার্চ-এপ্রিল থেকে শুরু হবে বহুরূপী- দ্য গোল্ডেন ডাকুর শুটিং। আর এবারও গানের দায়িত্বে থাকবেন ননীচোরা দাস বাউল, বনি চক্রবর্তী, অনুপম রায়, শিলাজিৎ এবং অর্ণব দত্ত।