গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National ভোটে জয় ক্ষমতা দখল নয়, দেশের স্বার্থও জড়িত, বার্তা নাড্ডার

    ভোটে জয় ক্ষমতা দখল নয়, দেশের স্বার্থও জড়িত, বার্তা নাড্ডার

    0
    70
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ছাব্বিশের নির্বাচনকে ঘিরে বিজেপির প্রস্তুতি অন্য মাত্রায় পৌঁছেছে তা স্পষ্ট করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

    ২ দিনের রাজ্য সফরের শুরুতেই দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে জেপি নাড্ডা জানিয়েছেন এই লড়াই শুধু ক্ষমতা দখলের নয়, দেশের স্বার্থও জড়িয়ে রয়েছে। তাঁর কথায় এটা এখন আর সাধারণ রাজনৈতিক লড়াই নয়, দেশের নিরাপত্তা এবং ভবিষ্যৎ রক্ষার লড়াই। দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন বিধানসভা ভোটে জয়ের লক্ষ্য ছাড়া অন্য কিছু হতে হতে পারেনা। বৃহস্পতিবার সেক্টর ফাইভে সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার। শনিবারও একদফা বৈঠক করেছেন তিনি। এরপরে চিকিৎসকদের সঙ্গে মিলিত হয়েছিলেন তিনি। সেখানে আয়ুষ্মান ভারত নিয়ে রাজ্য সরকারের মনোভাবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। তিনি বলেছেন আয়ুষ্মান ভারতের সুবিধে থেকে পশ্চিমবঙ্গবাসী বঞ্চিত হচ্ছে বলে ক্ষোভপ্রকাশ করেছিলেন জেপি নাড্ডা। এদিকে শুক্রবার কল্যাণী এইমসে তিনটি বিভাগের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

    রেডিয়েশন অনকোলজি, ট্রমা অ্যান্ড এমার্জেন্সি মেডিসিন এবং নিউমেটিক টিউব সিস্টেমের উদ্বোধন করেছেন জেপি নাড্ডা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দাবি নতুন এই তিনটি বিভাগের যুক্ত হওয়ায় এইমসে চিকিৎসা আরও অগ্রগতি হবে।