জবুথবু শীতে বড়দিনে মাটি হতে পারে বৃষ্টি

0
850
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
জ্যাকেট, সোয়েটার, টুপি পরে জাঁকিয়ে শীতে বড়দিন উদযাপন তো হবেই না উল্টে আনন্দ মাটি করতে পারে বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস তেমনটাই।
শনিবার পশ্চিমের জেলাগুলোর সঙ্গে বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি জেলা। আগামী-৫ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। ২২ তারিখ কলকাতা সহ উপকূল এলাকায় উপকূলের জেলাগুলোয় ঘন কুয়াশা থাকবে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ২৪ ঘণ্টায় আরও কিছুটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
এছাড়াও রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এই দুয়ের কারণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢোকায় বাধা পাচ্ছে শীত। এরজেরেই বড়দিনে জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই।