
শীতের আঁচ আন্দাজ করে ইতিমধ্যে সাত জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, জাঁকিয়ে শীতের পরিস্থিতি চলবে রবিবার পর্যন্ত।
সোমবার সামান্য বাড়তে পারে তাপমাত্রা। সোমবার ও মঙ্গলবার সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি। পশ্চিমের সাত জেলায় শৈত্য প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। কুয়াশার দাপট থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে কলকাতা সহ বাকি জেলাতেও।
কুয়াশার পরিমাণ বাড়বে সোমবার ও মঙ্গলবার। জাঁকিয়ে শীতের স্পেল উত্তরবঙ্গেও। স্বাভাবিকের নীচেই থাকবে পারদ। শনিবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
