বঙ্গে ফিরছে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা নয়

0
81
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
গত কয়েকদিনের তুলনায় বাংলায় শীতের আমেজ কিছুটা ফিরেছে বটে, তবে তা এখনো জোরালো নয়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নভেম্বরের শেষ দিকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম, তবে আগামী দু-তিন দিনে তাপমাত্রা কিছুটা কমবে, যার ফলে শীতের অনুভূতি টের পাওয়া যাবে।
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আপাতত ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। আগামী দু-তিন দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে, তবে বিরাট কোনও পরিবর্তন হবে না। মঙ্গলবার নাগাদ তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। রাতে শিশির পড়বে এবং সকালে দু-এক জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।
সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে। উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিংয়ে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পংয়ের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।