
জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহতেও হাড় কাঁপানো ঠান্ডা না হলেও শীতের আমেজ জারি রয়েছে। মঙ্গলবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে দশমিক ৩ ডিগ্রি কম।
আর সেই সঙ্গে চলেছে কুয়াশার দাপট। যদিও বেলা গড়াতে শীতের আমেজ স্থায়ী হচ্ছে না। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরববঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা ও দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে।
কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। অপরদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট থাকবে।






