বিক্ষোভের মধ্যেই শেষ শীতকালীন অধিবেশন

0
173
ছবি সৌজন্যে : এক্স

বিক্ষোভের মধ্যে দিয়েই শুক্রবার শেষ হয়েছে চলতি বছরের শীতকালীন অধিবেশন। ২৫ নভেম্বর থেকে শুরু হয়েছিল শীতকালীন অধিবেশন।

২৫দিন ধরে চলা শীতকালীন অধিবেশন সাক্ষী থেকেছে বহু নজিরবিহীন ঘটনার। তারমধ্যে সবথেকে বড় নজিরবিহীন ঘটনা আম্বেদকরের জন্যে বিজেপি এবং বিরোধী সাংসদরা হাতাহাতিতে জড়িয়েছেন। তারজেরে কেউ মাথায় আবার কেউ হাঁটুতে আঘাত পেয়েছেন। পাশাপাশি এই অধিবেশনেই গেশ হয়েছে এক দেশ, এক ভোট বিল। সেটিকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। অন্যদিকে, আদানি ইস্যু থেকে জাতিগণনা একাধিক বিষয়ে উত্তাল হয়েছে সংসদ। ওয়াকফ, মণিপুর হিংসা, সংবিধান-বিতর্ক এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ঘিরে সরকার বনাম বিরোধী তরজাও দেখা গিয়েছে এই অধিবেশনে।

শুক্রবারও বিক্ষোভ সমাবেশের মধ্যে দিয়েই শেষ হয়েছে অধিবেশন। আম্বেদকরকে অসম্মানের অভিযোগ তুলে সংসদ চত্বরে শেষদিনেও বিক্ষোভ দেখিয়েছে শাসক- বিরোধী শিবির।