
উইক এন্ডে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। গত কয়েকদিনের তুলনায় শীতের আমেজ কিছুটা কমেছে।
সপ্তাহ শেষে তাপমাত্রা মানান্য বাড়তে পারে। কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্র ১৬.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। পশ্চিমের জেলাগুলোয় তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির আশেপাশে থাকবে। ৭ দিন তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে ভোরের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। এদিকে উত্তরবঙ্গেও শীতের আমেজ কিছুটা কমবে। দার্জিলিং এবং সংলগ্ন পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকবে।
কোচবিহার, জলপাইগুড়ি সহ ওপরের ৫ জেলায় তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রির আশপাশে থাকতে পারে।
