
পাঞ্জাবে মেডিক্যালে ভর্তিতে অনাবাসীদের জন্য চালু নতুন সংরক্ষণ ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।আদালত স্পষ্ট বলে দিয়েছে, এটা টাকা তোলার মেশিন ছাড়া আর কিছু নয়।
দ্রুত এই প্রতারণা বন্ধ হওয়া উচিত।পাঞ্জাবে অনাবাসী ভারতীয়, অর্থাৎ এনআরআইদের জন্য মেডিক্যালে ১৫ শতাংশ আসন সংরক্ষিত।কিন্তু ২০ আগস্ট পাঞ্জাবের আপ সরকার একটি বিবৃতি জারি করে অনাবাসী ভারতীয়দের সংজ্ঞা সম্প্রসারিত করেন। বিজ্ঞপ্তিতে বলে হয়, শুধু যারা বিদেশে থাকেন তাঁরাই নন, এবার থেকে এনআরআইদের আত্মীয়রাও এই সংরক্ষণের সুবিধা পাবেন।যার প্রতিবাদে মামলা হয় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে। হাইকোর্ট সেপ্টেম্বর মাসে পাঞ্জাব সরকারের ওই বিজ্ঞপ্তি খারিজ করে দেয়। পালটা সুপ্রিম কোর্টে যায় পাঞ্জাব সরকার। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা, ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়েছে, এই নির্দেশ পুরো প্রতারণা। এভাবে দেশের শিক্ষাব্যবস্থার অবনমন ঘটানো হচ্ছে। এখনই অনাবাসী সংরক্ষণের নামে এই ব্যবসা বন্ধ করা দরকার। এটা পুরো জালিয়াতি।




