গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk মধ্যপ্রদেশেও নেকড়ে আতঙ্ক, আক্রান্ত ৫

    মধ্যপ্রদেশেও নেকড়ে আতঙ্ক, আক্রান্ত ৫

    0
    124

    বহরআইচের পর এবার মধ্যপ্রদেশেও দেখা দিয়েছে নেকড়ে আতঙ্ক। খাণ্ডওয়া জেলায় নেকড়ে হামলায় আক্রান্ত হয়েছেন একই পরিবারের পাঁচজন। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

     

    গ্রামবাসীরাই নেকড়েটিকে ধরেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, পরিবারের সদস্যরা বাড়ির বাইরে একটি মাঠে শুয়ে ছিলেন। আচমকাই একটি নেকড়ে তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে। এক মহিলা-সহ পরিবারের বাকি চার সদস্য গুরুতর জখম হয়েছে। ঘটনার পরই তৎপর হয়ে উঠেছে গ্রামবাসী। দ্রুত নেকড়েটিকে ধরে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। পরে বন দফতরের আধিকারিকরা সেখানে পৌঁছে নেকড়েটি মৃত অবস্থায পেয়েছে বলে অভিযোগ। কীভাবে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে বন দফতর। তারা আরও জানাচ্ছে, এই এলাকাটির সামনেই একটি জঙ্গল রয়েছে। সেখানেই ঘুরে বেড়ায় বন কুকুর, নেকড়ে এবং শিয়াল। উল্লেখ্য, উত্তরপ্রদেশের বহরআইচে টানা নেকড়ের হামলায় গত দুমাসে ১০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে । যাদের মধ্যে বেশিরভাগই শিশু।