গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports ভার্টজের গোল, জয় পেল লিভারপুল

    ভার্টজের গোল, জয় পেল লিভারপুল

    0
    84
    ছবি সৌজন্যে : এক্স

    ফ্লোরিয়ান ভার্টজের দীর্ঘ অপেক্ষার অবসান হলো অবশেষে। লিভারপুলের জার্সিতে প্রথম গোলের দেখা পেলেন তিনি। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারিয়ে লিগ টেবিলে আপাতত শীর্ষ চারে জায়গা করে নিল আর্না স্লটের দল।অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে চ্যাম্পিয়নরা।

    তাদের এগিয়ে নিয়েছিলেন রায়ান গ্রাভেনবার্চ।ট্রফি ধরে রাখার অভিযানে আসরে প্রথম পাঁচ ম্যাচের সবকটি জয়ের পর পথ হারিয়ে ফেলেছিল লিভারপুল। দারুণ সেই শুরুর পর, এই প্রথম লিগে টানা তিন ম্যাচ জিততে পারল তারা। ১৮ ম্যাচে ১০ জয় ও ২ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে লিভারপুল। বল দখলে লিভারপুলের চেয়ে অনেক পিছিয়ে থাকলেও, আক্রমণে উলভারহ্যাম্পটন খুব একটা কম যায়নি।

    ৪১ মিনিটে বক্সে ইয়েরেমি ফ্রিম্পংয়ের কাট-ব্যাকে বল পেয়ে নিচু শটে ডেডলক ভাঙেন গ্রাভেনবার্চ। পরের মিনিটে উগো একিটিকের থ্রু বল বক্সে নিয়ন্ত্রণে নিয়ে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে জালে পাঠান ভার্টজ।