জঙ্গি নিন্দা করে পোস্টে ছাত্রীকে ধর্ষণের হুমকি, অভিযোগ সুকান্ত-র

0
160
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
পহেলগাঁওয়ের জঙ্গি হামলা নিন্দা করে পোস্ট করায় স্কুল ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনই দাবি করেছেন সুকান্ত মজুমদার।
তাঁর অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে এনে সুকান্ত মজুমদার বক্তব্য দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। তাঁর অভিযোগ রাজনৈতিক ছাতার তলায় থেকে কিভাবে বিচ্ছিন্নতাবাদী উৎসাহ দিতে পারে।
কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি। যদিও এর সত্যতা যাচাই করেনি এস নিউজ।