
বাড়িতে ঢুকে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে শোরগোল পড়েছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে। রাতে বাড়িতে একা থাকার সুযোগে এলাকার ৩ যুবক ওই মহিলার ঘরে ঢোকে।
এরপর মেরে ফেলার হুমকি দিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ অভিযোগ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটলে ভয়ে কিছু জানায়নি ওই মহিলা। পরে স্বামী ও পঞ্চায়েত সদস্যকে বিষয়টি জানায় নির্যাতিতা। এরপরেই পুলিশে অভিযোগ জানানো হয়।
পরে গৌরাঙ্গ রায় নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি ২ অভিযুক্ত-র খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
