বহির্ভূত সম্পর্ক সন্দেহে লিভ ইন পার্টনারের চোখে ছুরি মহিলার

0
239
ছবি সৌজন্যে : নিজস্ব
অন্য যুবতীর সঙ্গে সম্পর্ক রয়েছে, সন্দেহে লিভ ইন পার্টনারের চোখে ছুরি বসিয়ে দিয়েছেন মহিলা। দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুরের ১৬ নম্বর ওয়ার্ডে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযোগের ভিত্তিতে মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে ১২ বছর ধরে লিভ ইন সম্পর্কে রয়েছেন শ্যামল দাস এবং প্রতিমা দাস। যদিও প্রতিমা দাসের দাবি শ্যামল সম্প্রতি অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেছে।
ওই নিয়ে দুজনের মধ্যে অশান্তি চলছিল। ঝগড়ার মধ্যে রান্নাঘর থেকে ছুরি এনে চোখে বসিয়ে দেয়। শ্যামলের অভিযোগ প্রতিমা বিনা প্ররোচনায় তাঁকে আঘাত করেছেন।