
সকালে ক্যানিংয়ে গ্রেফতার বাংলাদেশি, বিকেলে জামিন অভিযুক্ত আকবর আলি গাজি। অভিযুক্ত যে বাংলাদেশি সেটা নিয়ে পুলিশের কাছে সঠিক কোনও তথ্য প্রমাণ নেই।
আদালতে কোনও কপি দিতে পারেনি পুলিশ, এমনটাই জানিয়েছেন অভিযুক্তের আইনজীবী তীর্থঙ্কর ঘোষ।খাস কলকাতায় এবার বাংলাদেশি গ্রেফতার। দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন এলাকা থেকে এক বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বছর ২৮-র ওই মহিলার নাম শান্তা পাল। জানা গিয়েছে, বুধবার যাদবপুর এলাকার গল্ফগ্রিনের ভাড়া ফ্ল্যাট থেকে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি ওই মহিলার ভাড়া ফ্ল্যাট থেকে দীর্ঘ তল্লাশির সময়, তার নামে ইস্যু করা বেশ কয়েকটি বাংলাদেশি পাসপোর্ট, রিজেন্ট এয়ারওয়েজের বাংলাদেশ কর্মচারী কার্ড, ঢাকার মাধ্যমিক শিক্ষার প্রবেশপত্র, ভারতীয় আধার কার্ড, ভারতীয় ভোটার কার্ড, রেশন কার্ড, বিভিন্ন ঠিকানা সহ বিভিন্ন ঠিকানা পাওয়া গিয়েছে। অন্যদিকে, নদিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে চার শিশু-সহ ৭ জন বাংলাদেশি থেকে গ্রেফতার করেছে ধানতলা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর ধৃত বাংলাদেশিদের নাম, আব্দুল হাই শেখ, বেবি বানু, আফরোজা শেখ, রোশানা খাতুন, সালেয়া শেখ, রুবেল শেখ, এবং রুবেল মলঙ্গী, ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের খুলনা জেলার বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা।








