
এক মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের চৌধুরীগ্রামে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, বেশ কিছুদিন আগে স্থানীয় বাসিন্দা মজিদুল হকের কাছে একটি সোনার আংটি বন্ধক রেখে ৫ হাজার টাকা ধার নিয়েছিলেন ওই মহিলা। রবিবার দুপুরে সেই টাকা ফেরত দিয়ে আংটি নিতে গেলে তা নিতে অস্বীকার করেন মজিদুল। এরপরেই মহিলা প্রতিবাদ করায় তাঁকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে মজিদুল হক ও তাঁর স্ত্রী সাহিদা বিবির বিরুদ্ধে। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গুরুতর আহত অবস্থায় ওই মহিলা সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁকে ভর্তি করা হয় বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্তের বাড়ি ঘিরে ফেলে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাহেবগঞ্জ থানার পুলিশ। রাত ৮টা নাগাদ অভিযুক্ত মজিদুল হককে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।








