
বনগাঁয় প্রকাশ্য বাজারে মহিলাকে চুলের মুটি ধরে যুবকের মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্কের সৃষ্টি হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ওই মহিলার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন টোটো চালক এক যুবক।
এরপরই পরস্পর পরস্পরের সঙ্গে হাতাহাতি হতেও দেখা যায়। এখানেই শেষ নয়, এরপর ওই যুবককে মহিলার চুলের মুঠি ধরে পিঠে মাথায় বিভিন্ন জায়গায় ঘুষি মারতেও দেখা যায় প্রকাশ্যে। এরপর মাটিতেই লুটিয়ে পড়েন মহিলা।
স্থানীয় আশপাশের মানুষজন ও স্ট্যান্ডের টোটো চালকরা এরপর এসে ওই যুবককে ধরে গণপ্রহার দেন। পরবর্তীতে জানা যায়, ওই মহিলার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণেই এমন কাণ্ড। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।









