গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home North 24Pgs মাছের ভেড়িতে মহিলার অর্ধনগ্ন দেহ, ডালখোলায়ও 

    মাছের ভেড়িতে মহিলার অর্ধনগ্ন দেহ, ডালখোলায়ও 

    0
    100
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মাছের ভেড়িতে মহিলার অর্ধনগ্ন ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানার অন্তর্গত কাহারপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্মশান সংলগ্ন একটি শুনশান জায়গায় মাছের ভেড়িতে এক মহিলার মৃতদেহ দেখতে পান এলাকাবাসী।

    সঙ্গে সঙ্গে তাঁরা মিনাখাঁ থানায় খবর দেন। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মহিলার দেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে ওই মহিলাকে। এদিকে, ডালখোলা সুধানী নদীর ধার থেকে এক মহিলার গলার নলি কাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার থেকেই ওই মহিলা নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। স্থানীয়দের অনুমান, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। তবে তারপর থেকে আর বাড়ি ফেরেননি।

    সন্ধের পর পুলিশে অভিযোগ জানিয়েছিল পরিবার। শনিবার সকালে নদীর ধার থেকে মৃতদেহ উদ্ধার হয় তাঁর।