
আসানসোলে যুবকের গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় মৃতের অফিস কলিগকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে ৪ জুন রাতে দুর্গাপুরের কুলটির সীতারামপুর-এথোড়া রোডে বছর ২৭-র দেবজ্যোতি সিংয়ের দেহ উদ্ধার হয়।
তিনি জামুরিয়া থানার নিঘারের বাসিন্দা। এই ঘটনায় যুবকের পরিবারের তরফে নিয়মতপুর ফাঁড়িতে অভিযোগ করা হয় দেবজ্যোতি-র সহকর্মী পাম্পি শর্মার বিরুদ্ধে। পাম্পি পুরুলিয়ার পারবেলিয়ার বাসিন্দা। পরিবারের অভিযোগ খুনের ঘটনায় পাম্পির যোগ রয়েছে।
এরপর তদন্তে নেমে পাম্পিকে জেরা করে পুলিশ। কথা অসঙ্গতি পাওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়।








