
সিনেমায় কাজের নামে উঠতি মডেলকে ধর্ষণের অভিযোগ উঠেছে পরিচালক ও তাঁর সঙ্গীর বিরুদ্ধে।অভিযুক্তরা সিনেমা জগতের সঙ্গে যুক্ত বলে দাবি তরুণীর।
২০২৩-র ঘটনায় অভিযোগ দায়ের করেছে কসবা থানার পুলিশ। জানা গিয়েছে ২০২৩-এ তরুণীর সঙ্গে দুই অভিযুক্তর পরিচয় হয়। সেই বছরেই অগাস্টে পরিচালক এবং তার সঙ্গী তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে বিভিন্ন সময়ে একইভাবে যৌন নির্যাতন করা হয়। মুখ বন্ধ রাখার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। তরুণীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণ সহ একাধিক ধারায় এফআইআর দায়ের করে কসবা থানার পুলিশ।
ইতিমধ্যে প্রাথমিকভাবে অভিযোগকারিণীর বয়ান নেওয়া হয়েছে। যদিও অভিযুক্তদের কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।
