গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home West Burdwan ঘরে খাটের তলায় স্ত্রীর দেহ, সন্তান নিয়ে বেপাত্তা স্বামী

    ঘরে খাটের তলায় স্ত্রীর দেহ, সন্তান নিয়ে বেপাত্তা স্বামী

    0
    408
    ছবি সৌজন্যে : নিজস্ব
    স্ত্রীকে খুন করে খাটের তলায় তার দেহ ঢাকা দিয়ে রেখে এক বছরের সন্তানকে নিয়ে বেপাত্তা হয়ে গিয়েছেন অভিযুক্ত স্বামী। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত হিজলগড়ায়।
    পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীকে খুন করে ছেলেকে নিয়ে পালিয়েছেন বৈদ্যনাথ পাত্র নামে ওই যুবক। বাড়ির মালিকের ছেলে তন্ময় মণ্ডল বলেছেন, এখানে বছর দুই আগে বাড়িভাড়া নেন বৈদ্যনাথ পাত্র। তাঁর বাড়ি পাশের থানা এলাকায়। কিন্তু, তিনি প্রেম করে বিয়ে করায় বাড়ির লোক মেনে নেননি। তাই ভাড়াবাড়িতে থাকতেন। স্ত্রী রেণুকা দাসের সঙ্গে বৈদ্যনাথের প্রায়ই ঝামেলা হত। এরপরই ১৫ অগাস্ট বাড়িভাড়া দিতে আসেন বৈদ্যনাথ। কোলে সন্তান ছিল। বাড়িভাড়া দিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে যান। বাড়ির অন্য ভাড়াটেদের বলে যান, শ্বশুরবাড়ি যাচ্ছেন। কিন্তু, সঙ্গে কোনও ব্যাগ ছিল না। স্ত্রীর কথা জিজ্ঞাসা করায় বৈদ্যনাথ বলেছিলেন, স্ত্রী আগেই রওনা দিয়েছে। শুধু ছেলেকে নিয়ে এভাবে বেরিয়ে যাওয়ায় সন্দেহ হয় বাড়ির মালিকের ছেলের। তিনি পুলিশে খবর দেন। খবর দেওয়া হয় বৈদ্যনাথের দাদাকেও। তিনি আসবেন জানিয়েও আসেননি।
    শেষে পুলিশ তালা ভেঙে যুবতীর দেহ উদ্ধার করে। বৈদ্যনাথের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।