গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National মন্দিরে রোপওয়ে ছিঁড়ে মৃত মহিলা, আহত একাধিক

    মন্দিরে রোপওয়ে ছিঁড়ে মৃত মহিলা, আহত একাধিক

    0
    24
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    ছত্তীশগড়ের মহাসমুন্দে খাল্লারি মাতার মন্দিরে রোপওয়ের ট্রলি ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। এই ঘটনায় জখম হয়েছেন আরও সাতজন।
    নবরাত্রি উপলক্ষে পুজো দিতে পাহাড়ের উপরে খাল্লারি মাতার মন্দিরে ভিড় হয়েছিল। পুজো সেরে রোপওয়ে ট্রলিতে করে নীচে নামছিলেন আটজন।
    সেই সময়ই আচমকা ট্রলির কেবল ছিঁড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি নীচে পড়ে যায়, মুহূর্তে তৈরি হয় চরম আতঙ্কের পরিস্থিতি। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রায়পুরের বাসিন্দা ২৮ বছরের আয়ুষী সাতকারের। গুরুতর জখম হয়েছেন বাকি সাতজন। তাঁদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।