গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National গাড়ির ধাক্কায় মৃত মহিলা, দেহ হিঁচড়াল ৩০ মিটার 

    গাড়ির ধাক্কায় মৃত মহিলা, দেহ হিঁচড়াল ৩০ মিটার 

    0
    131
    3 students of Indian origin died in an accident in America
    3 students of Indian origin died in an accident in America

    রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে মহিলার, প্রায় ৭-৮ ফুট শূন্যে উঠে গাড়ির সামনেই আছড়ে পড়ে মৃত্যু হয় তাঁর। ওই অবস্থাতেই মহিলার দেহ ৩০ মিটার হিঁচড়ে নিয়ে গিয়েছেন চালক।

    হাড়হিম করা এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম গুড্ডু। তিনি কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা। ঝাঁসিতে হাসপাতালে এক আত্মীয়কে দেখতে এসেছিলেন তিনি। হাসপাতালের পাশ দিয়েই গিয়েছে দুই লেনের বড় রাস্তা। রাত তখনও সওয়া ৯টা। হাসপাতাল থেকে বেরিয়ে ওই মহিলা তাঁর স্বামীর সঙ্গে রাস্তা পার হচ্ছিলেন। প্রথম লেন পেরিয়ে দ্বিতীয় লেন পার হওয়ার সময়েই দুর্ঘটনাটি ঘটে।

    পুলিশ আধিকারিক রামবীর সিং জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ থেকে গাড়িটিকে চিহ্নিত করা হয়েছে। খুনের মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হবে।

    ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক