
বেপরোয়া স্কুল বাসের ধাক্কায় মহিলা ফুটপাথ ব্যবসায়ীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে হাওড়া ময়দানে। জানা গিয়েছে, একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বাস বাঁক নিতে যাওয়ার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের ল্যাম্প পোস্টে ধাক্কা মারে।
বাসের চাকা পিষে দেয় ওই মহিলা ফুটপাত ব্যবসায়ীকে। এই ঘটনায় আহত হয় আরও তিনজন পথচারী’কে। তাঁদের হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিস। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এদিকে, জাতীয় সড়কের উপরই প্রায় প্রতি রাতে বাইক রেস চলে বলে অভিযোগ। আর সেই বাইক রেসের মধ্যে পড়ে প্রাণ হারিয়েছেন এক মহিলা।
তাই নিয়ে কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছে উত্তর ২৪ পরগনার বারাসত নোয়াপাড়া এলাকা। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদেরও ঘিরে ধরে চলে বিক্ষোভ।
