গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National দিল্লি এইমসে মহিলা নিরাপত্তারক্ষীকে যৌন হেনস্থা

    দিল্লি এইমসে মহিলা নিরাপত্তারক্ষীকে যৌন হেনস্থা

    0
    130
    দিল্লি এইমসে মহিলা নিরাপত্তারক্ষীকে যৌন হেনস্থা এবং জাত তুলে কুমন্তব্য করার অভিযোগ উঠেছে মুখ্য নিরাপত্তা আধিকারিকের বিরুদ্ধে। 
    ইতিমধ্যে অভিযোগ খতিয়ে দেখছেন এইমস কর্তৃপক্ষ। তবে এইমসের তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।সূত্রের খবর, কাজের রস্টার জানার জন্য ওই আধিকারিকের কাছে গিয়েছিলেন মহিলা নিরাপত্তারক্ষী। অভিযোগ, সেই সময়েই তাঁকে যৌন হেনস্থা করা হয়। শুধু তাই নয়, জাত তুলে কুমন্তব্যও করেন বলে অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।সূত্রের খবর, মহিলা নিরাপত্তারক্ষীর লিখিত অভিযোগের পরই এইমস কর্তৃপক্ষ তদন্তকমিটি গঠন করেন। সেই কমিটির নেতৃত্বে রয়েছেন এইমসের গ্রিভান্স কমিটি’র প্রধান তথা ডিন কেকে বর্মা। এছাড়াও এই তদন্তের দায়িত্বে রয়েছেন বায়োফিজিক্স বিভাগের প্রধান পুনিত কউর।
    সাত দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ওই কমিটিকে।
    ছবি  সৌজন্যে :সংগৃহীত