মুম্বইয়ে মহিলা চিকিৎসককে মার, ছিঁড়ল পোশাক 

0
190
Woman doctor beaten clothes torn in Mumbai
Woman doctor beaten clothes torn in Mumbai
বাইক পার্কিং নিয়ে বচসার জেরে মুম্বইয়ে এক মহিলা চিকিৎসককে মারধরের অভিযোগ উঠল তিন মহিলা এবং এক নাবালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মানখুর্দ এলাকায়।
যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।পুলিশ সূত্রে খবর, মহিলা চিকিৎসকের মানখুর্দ এলাকায় একটি ক্লিনিক রয়েছে। সেই ক্লিনিকের সামনে বাইক পার্কিং করেছিল এক নাবালক। ক্লিনিকের সামনে থেকে বাইক সরানোর কথা বলা হয়। কিন্তু না সরানোয় চিকিৎসক ওই নাবালককে থাপ্পড় মারেন। নাবালককে থাপ্পড় মারতে সে তার আত্মীয়দের ফোন করে ডাকে। ঘটনাস্থলে আসেন তিন মহিলা। অভিযোগ, তারপরই মহিলা চিকিৎসককে চারজন মিলে মারধর করেন। তাঁর পোশাক টেনে ছিঁড়ে দেওয়া হয়। এমনকি চিকিৎসককে শাসানোও হয়। এই ঘটনার পর হামলাকারী মহিলারা ঘটনাস্থল ছেড়ে চলে যান। মহিলা চিকিৎসককে স্থানীয়রাই উদ্ধার করেন। তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে মহিলাদের চিহ্নিত করা হয়েছে।