বাজির প্রতিবাদ, গড়িয়ায় শিক্ষিকাকে মার, ধর্ষণ-হুমকি

0
201
ছবি সৌজন্যে : সংগৃহীত
প্রতিমার শোভাযাত্রা থেকে দেদার চকোলেট বোমা ফাটানোর প্রতিবাদ করায় গড়িয়ায় শিক্ষিকাকে চুলের মুঠি ধরে মার, শ্লীলতাহানি, ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বাঁচাতে গেলে মারা হয় স্বামীকেও।
গড়িয়ার নেতাজিনগর এলাকায় বৃহস্পতিবার রাতে স্থানীয় খেলাঘর ক্লাব থেকে কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা বেরিয়েছিল। সেখান থেকে দেদার শব্দবাজি ফাটানো হচ্ছিল। একটি চকোলেট বোমা মহিলার পায়ের সামনে ফাটে। প্রতিবাদ করলে মদ্যপ যুবকরা তাঁর ওপর চড়াও হয় বলে অভিযোগ। দম্পতিকে মারধর করা হয়। কোনওমতে ফ্ল্যাটে ঠুকলেও সেখানেও ফের হামলা করা হয়। অভিযোগ কোলাপসিবল গেট ভেঙে সোজা ৩ তলার ঘরে চলে আসে হামলাকারীরা। ১৪ বছরের ছেলের সামনে টেনে সিঁড়িতে নামানোর চেষ্টা করা হয় মহিলাকে। শ্লীলতাহানিও করা হয় এমনকি ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আক্রান্ত মহিলা বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের পড়ান। সেইসময় চলে গেলেও এরপর ফ্ল্যাট লক্ষ্য করে ইট, চকোলেট বোমা ছোড়া হয়।
এমনকি হাসপাতালে গেলে সেখানেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তাঁদের আরও অভিযোগ নেতাজিনগর থানায় ফোন না ধরলে ১০০ নম্বরে ডায়াল করে অভিযোগ জানানো হয়।