তরুণী জুনিয়র চিকিৎসকরে মদ্যপ রোগীর হেনস্থা, বিক্ষোভে উত্তাল মেডিক্যাল

0
86
ছবি সৌজন্যে : নিজস্ব

তরুণী জুনিয়র চিকিৎসককে মদ্যপ রোগীর হেনস্থার অভিযোগ ঘিরে তোলপাড় কলকাতা মেডিক্যাল কলেজ। অভিযোগ ২৭ অক্টোবর রাতে হাসপাতালের এমার্জেন্সিতে এক মহিলা ইন্টার্নকে হেনস্থা করেছেন মদ্যপ রোগী।

অভিযোগ এমার্জেন্সির গেটের বাইরে পুলিশ থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি। এরই প্রতিবাদে বুধবার কলেজের নিরাপত্তার দাবিতে ফের সরব হয়েছেন ডাক্তারি পড়ুয়ারা। প্রিন্সিপালের ঘরের বাইরে বিক্ষোভদেখাতে থাকেন। তাঁদের অভিযোগ দিনের পর দিন পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের। পুলিশ থাকলেও নিরাপত্তা মিলছে না। তাদের আরও অভিযোগ একাধিক জরুরি ওষুধ ও চিকিৎসার সরঞ্জাম এমার্জেন্সিতে থাকে না।

ফলে রোগী এবং তাঁদের পরিবারদের অসন্তোষের মুখে পড়তে হচ্ছে কর্তব্যরত চিকিৎসকদের। অবিলম্বে এই সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন ডাক্তারি ছাত্রছাত্রীরা।