গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National  হাত থেকে বাঁচতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ যুবতীর!

     হাত থেকে বাঁচতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ যুবতীর!

    0
    98
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    শুনশান কামরায় যুবতীকে যৌন হেনস্তার চেষ্টা করতেই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েছেন এই যুবতী। হায়দ্রাবাদের ঘটনায়  ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে রেল পুলিশ। জানা যাচ্ছে, গত ২২ মার্চ ট্রেনে মেডচল থেকে সেকেন্দ্রাবাদে মোবাইল সারাতে যাচ্ছিলেন বেসরকারি সংস্থার কর্মচারী ওই যুবতী। ট্রেনের মহিলা কামরায় প্রথমে তাঁর সঙ্গে আরও দুজন ছিলেন।
    অলওয়াল স্টেশনে নেমে যেতেই এক অজ্ঞাতপরিচয়  যুবক মহিলা কামরায়  উঠে তাঁকে যৌন নিগ্রহের চেষ্টা করে বলে অভিযোগ। মাথায় , হাতে, কোমরে গুরুতর চোট পাওয়া  যুবতী বর্তমানে ভর্তি রয়েছেন স্থানীয়  একটি হাসপাতালে। এই ঘটনায়  মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।