তৃণমূল কর্মীর বাইকের ধাক্কায় মৃত মহিলা 

0
302
ছবি সৌজন্যে : নিজস্ব

হাওড়ার কদমতলায় সরকারি আবাসনের সামনে তৃণমূল কর্মীর বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলা পথচারীর। পুলিশ সূত্রে খবর, মৃত বছর ৫৭-র অর্চনা দত্ত, কদমতলার সরকারি আবাসনে থাকতেন।

অভিযুক্ত বাইক আরোহীর নাম অরুণাভ দত্ত। জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ মুদিখানা থেকে ফেরার সময় অর্চনা দত্তকে ধাক্কা মারে বাইকটি। প্রৌঢ়ার মাথায় চোট লাগে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বাইক নিয়ে পালাতে গিয়ে নর্দমায় পড়ে যান দুই বাইক আরোহী। স্থানীয়রাই তাঁদের ধরে ফেলেন। তবে পরে পালিয়ে যান যুব তৃণমূল সভাপতি। অরুণাভকে আটক করেছে ব্যাঁটরা থানার পুলিশ।

অরুণাভর সঙ্গী হাওড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি অভিজিৎ মণ্ডল পলাতক। স্থানীয়দের অভিযোগ, দু’জন বাইক আরোহীই মত্ত অবস্থায় ছিলেন। পুলিশই যুব তৃণমূল নেতাকে পালানোর সুযোগ করে দিয়েছে।