মহিলার পা বাদ, অভিষেকের বিরুদ্ধে ফের এফআইআর

0
33
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করাতে গিয়ে পা বাদ যাওয়ার ঘটনায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে।

ডায়মণ্ডহারবার, বিষ্ণুপুরের পর এবার রবীন্দ্রনগর থানায় এফআইআর দায়ের করেছেন মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাস। হাঁটুর চিকিৎসা করতে সেবাশ্রয়ে গিয়েছিলেন মহেশতলার বাসিন্দা ওই মহিলা। সেবাশ্রয়ে দেওয়া ওষুধ খেয়েও না কমায় সরকারি হাসপাতালে যান তিনি। ২০২৫-র ফেব্রুয়ারি থেকে টানা ২ মাস ওষুধ খাচ্ছিলেন তিনি। এরপর ন্যাশনাল মেডিক্যাল কলেজে অস্ত্রোপচারে তাঁর ডান পা বাদ যায়। সেই ঘটনায় আগেই ডায়মণ্ডহারবার, বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের হয়েছিল। এবার রবীন্দ্রনগর থানায় এফআইআর দায়ের হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

মালতী দেবীর অভিযোগ সেবাশ্রয়ে ক্যাম্পে যে প্রেসক্রিপশন দেওয়া হয়েছিল তাতে চিকিৎসকদের সই, রেজিস্ট্রেশন নম্বর কিছু দেওয়া ছিল না।