জামিনে ফিরে প্রতিবেশীর স্বামী ও শ্বাশুড়িকে খুন আসামির !

0
148
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরেই প্রতিবেশীর স্বামী ও শ্বাশুড়িকে কুপিয়ে খুন করেছে অভিযুক্ত ব্যক্তি। একাধারে মর্মান্তিক ও আশ্চর্যজনক এই খুনের ঘটনায় তোলপাড় পড়েছে কেরলের পালাক্কড়ে।
পালাক্কড়ের নেনমারায় চেন্থামারা নামে এক ব্যক্তিকে সর্বমোট তিনটি খুনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে প্রথম খুনটি সে করেছিল ছ’বছর আগে, ২০১৯ সালে। মৃত মহিলার নাম সাজিতা। আর বাকি দুজনকে হত্যা করেছে সোমবার। তাঁদের একজন সাজিতার স্বামী সুধাকরণ। অন্যজন সুধাকরণের মা। গোটা ঘটনায় বিতর্কের আঁচ ছড়িয়েছে নেনমারায়। কোন যুক্তিতে চেন্থামারাকে ছাড়া হল, কেন আক্রমণের আগাম আন্দাজ পেয়ে সুধাকরণের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়নি—জানতে চেয়ে থানা ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা। সুধাকরণের দুই মেয়ে অখিলা ও অতুল্যা বাবা মা দু’জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। তাঁদের দাবি, ২০১৯ সালে মাকে হত্যা করে চেন্থামারা। জেলে যায়। কিন্তু জামিনে খালাস পেয়ে সম্প্রতি ফিরে আসে সে। সোমবার রাতে অতর্কিতে চড়াও হয় সুধাকরণের উপর। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে তাঁকে। পরে একই কায়দায় হত্যা করে সুধাকরণের মাকেও। খুনের পর একটি জঙ্গলে পালিয়ে যায় অভিযুক্ত। পিছু ধাওয়া করে পুলিশ। শেষ পর্যন্ত তল্লাশি শেষের ঘোষণা করার ফাঁদ পাতে পুলিশ।
একথা কানে যেতেই ৩০ ঘণ্টা ধরে অনাহারে থাকা চেন্থামারা বেরিয়ে এসে অন্যত্র পালানোর ফন্দি আঁটে। আর ঠিক তখনই ওঁত পেতে থাকা পুলিশ বাহিনী গ্রেফতার করে তাকে। আটক করার পর জেরায় মুখ খুলেছে চেন্থামারা।