গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home North 24Pgs গেস্টহাউসে মহিলা খুন, ১০০ ডায়াল ফোনে পুরুষসঙ্গীকে ধরল পুলিশ

    গেস্টহাউসে মহিলা খুন, ১০০ ডায়াল ফোনে পুরুষসঙ্গীকে ধরল পুলিশ

    0
    119
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ১০০ ডায়ালে ফোন পেয়ে নিউটাউনের গেস্ট হাউসে গিয়ে মহিলার দেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে নিউটাউনের সাহা গেস্টহাউসে ওই মহিলাকে খুন করেছে তাঁর পুরুষসঙ্গী।
    ১০০ ডায়ালে ফোনে খুনের খবর জানতে পারে পুলিশ। এরপরেই ওই গেস্টহাউসে পৌঁছায় ইকোপার্ক এবং নিউটাউন থানার পুলিশ। এরপর মোবাইল লোকেশন ট্রাক করে পালানোর আগেই অভিযুক্ত বিশ্বজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। জানা গিয়েছে , দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডল ইতিকা মণ্ডল নামে ওই মহিলাকে স্ত্রীর পরিচয় দিয়ে গৌরাঙ্গনগরের গেস্টহাউসে ঘর বুক করেছিলেন। সোমবার রাতেই তাঁরা গেস্টহাউস ভাড়া নিয়েছিলেন।  
    রাতে ঝামেলার মধ্যে ইতিকাকে শ্বাসরোধ করে খুন করে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডল। ইতিকা সত্যিই বিশ্বজিতের স্ত্রী কিনা খতিয়ে দেখছে পুলিশ।