ভারতীয় পোশাক পড়ায় ঢুকতে দেওয়া হল না দিল্লির রেস্তরাঁয়!

0
110
ছবি সৌজন্যে : এক্স
পশ্চিমী পোশাক নয়, ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক পড়ে যাওয়ায় দিল্লির পিতমপুরায় একটি রেস্তরাঁয় দম্পত্তি ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ সামনে এসেছে। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে প্রশাসন।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক দম্পতি অভিযোগ করছেন, ভারতীয় পোশাক পড়ায় তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন রেস্তরাঁর ম্যানেজার। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এস নিউজ। সেখানে অন্যদের প্রবেশে বাধা না দিলেও, তাঁদের স্পষ্ট জানানো হয়, এ ধরনের পোশাকে রেস্তরাঁয় প্রবেশ অনুমতি নেই। ব্যক্তি বলেন, এই ধরনের মানসিকতা গ্রহণযোগ্য নয়।
ভারতীয় পোশাকে ঢুকতে না দিলে, এমন রেস্তরাঁর ব্যবসা করার অধিকার নেই। এটি বন্ধ করে দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন। প্রশাসনকে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মহড়াতেই রেকড প্রথম হাইড্রোজেন ট্রেনের।