
প্রকাশ্যে মহিলাকে গলায় ছুরির কোপ। হুগলির পাণ্ডুয়ায় বৃহস্পতিবার রাতে হওয়া ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে আক্রান্ত মহিলা রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন।
শ্রাবণী মালিক নামে ওই মহিলা হাওড়ার বেলুড়ের একটি ব্যাগ তৈরির কারখানায় কাজ করেন। সেখান থেকেই প্রতিদিন পাণ্ডুয়া স্টেশনে নেমে সাইকেলে গাজিনা দাসপুর গ্রামে বাড়ি ফেরেন। অভিযোগ বৃহস্পতিবার রাতে বাড়ির কাছেই তাঁকে একা পেয়ে শ্রাবণীর গলায় ছুরি চালিয়ে দিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় শ্রাবণীকে প্রথমে পাণ্ডুয়া এবং পরে চুঁচুড়া ইমামবাড়া হাসাপাতলে নিয়ে যাওয়া হয়।
কে বা কারা এই ঘটনায় যুক্ত তা স্পষ্ট নয়। ছিনতাইয়ের উদ্দেশ্যে নাকি অন্য কোনও কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে অভিযুক্ত মহিলার পরিচিত কেউ হতে পারে।
